About us

 




ওঁ তৎসৎ 🙏

ওঁ নমো ভগবতে বাসুদেবায় নমোঃ 🙏

ওঁ নমোঃ শিবায় 🙏

"Sanatan Philosophy and Scripture" ওয়েবসাইটে আপনাদের সকলকে স্বাগতম। সনাতন ধর্ম, সংস্কৃতি ও দর্শনের বিশালতা অনেক। যুগে যুগে বহু মহাজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ এই ধরাধামে আবির্ভূত হয়েছেন আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য৷ এমনকি পরমেশ্বর নিজেই অবতীর্ণ হয়ে লোকশিক্ষার প্রয়োজনে কর্ম করেছেন। বেদ, উপনিষদ, গীতা, পুরাণ ও বিভিন্ন ব্রহ্মজ্ঞানীদের লিখা গ্রন্থসমুহ আমাদের জন্য বিশাল জ্ঞানভান্ডার উন্মুক্ত করে রেখেছে৷

 আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন সনাতন ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক ব্যাখ্যা এবং সনাতন ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর। 

আমাদের কার্যক্রম লক্ষ্য সমূহ ঃ

🔶 মনগড়া তত্ত্ব কিংবা সংগঠনভিত্তিক ধ্যানধারণা থেকে সনাতন বিরোধী অপপ্রচার থেকে সকলকে       বিরত রাখা।

🔶 অন্ধবিশ্বাস ও প্রচলিত বিভিন্ন কুসংস্কার- এর উপর সচেতনতা সৃষ্টি করা ।

🔶 সনাতন ভাবাদর্শের কোন মত ও পথকে অবজ্ঞা কিংবা তুচ্ছতাচ্ছিল্য না করা।

🔶 প্রামাণ্য তথ্যের ভিত্তিতে সঠিক রেফারেন্স ও প্রাসঙ্গিক যুক্তি অনুযায়ী সঠিক তথ্য তুলে ধরা।

🔶 ধর্মান্তিকরণ রোধে কার্যক্রম গ্রহণ করা।

🔶 কারও ব্যক্তিগত উপসনা পদ্ধতি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য না করা।

🔶 সকল সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

🔶 সনাতন ধর্ম, দর্শন ও সংস্কৃতির বিরুদ্ধে সকল ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকা।

🔶 দুঃস্থ সনাতনীদের সাহায্যে বিশেষ কর্মসূচী গ্রহণ করা ।

🔶 সনাতন ধর্ম ও দর্শন নিয়ে নিয়মিত লিখা প্রকাশ করা হবে।

  

জয় শ্রীকৃষ্ণ🙏